বুধবার ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের আশঙ্কায় ক্রাফটসম্যানে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের আশঙ্কায় ক্রাফটসম্যানে তদন্ত কমিটি গঠন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত চামড়া খাতের প্রতিষ্ঠান ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম তদারকিতে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির কারখানা, প্রধান কার্যালয়, হিসাবসংক্রান্ত নথি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পর্যালোচনার জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটিতে রয়েছেন— বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ এবং সহকারী পরিচালক বিনয় দাস। কমিটির সদস্যরা ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকের দেওয়া ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ মতামত, কিউআইও’র মাধ্যমে উত্তোলিত তহবিলের ব্যবহার, ব্যাংক লেনদেন, অব্যবহৃত অর্থের অবস্থা এবং সম্ভাব্য সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিষয়গুলো যাচাই করবেন।

Responsive Ad Banner

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, তদন্ত কমিটিকে আদেশ জারির ৩০ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দুই কপি হার্ড কপি এবং একটি সফট কপি আকারে কমিশনে জমা দিতে হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিদর্শনের মাধ্যমে কোম্পানির আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হবে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও জোরদার হবে। পাশাপাশি, পুঁজিবাজারে সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোম্পানির সাম্প্রতিক আর্থিক চিত্র:
◉ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
◉ একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৫৫ পয়সা, যা আগের বছরের ২ টাকা ১৮ পয়সা থেকে কমেছে।
◉ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৫ টাকা ৫৭ পয়সা।
◉ ২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৮ কোটি টাকা।
◉ শেয়ারহোল্ডিং কাঠামো অনুযায়ী উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৪৫ দশমিক ২২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৭৮ শতাংশ শেয়ার।

Facebook Comments Box

Posted ৭:০১ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com