সাড়ে ৩ গুণ আয় বেড়েছে সিঙ্গার বিডি’র

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ জুলাই ২০২১ | 642 বার পঠিত | প্রিন্ট

সাড়ে ৩ গুণ আয় বেড়েছে সিঙ্গার বিডি’র
Responsive Ad Banner

দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। আজ বুধবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী গত বছরের তুলনায় সাড়ে ৩গুণ আয় বেড়েছে এ কোম্পানির। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে সিঙ্গারের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৮২ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় ২ টাকা ৭ পয়সা বা ৩.৫২ গুণ বেশি।

Responsive Ad Banner

অন্যদিকে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে অর্থা’ৎ ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৯ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ২ টাকা ২ পয়সা ছিল। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় ২ টাকা ৬৭ পয়সা বেশি।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩৬ টাকা ৯২ পয়সা, যা গত বছর মাইনাস ৩৬ টাকা ২০ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৭২ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:১৩ পিএম | বুধবার, ১৪ জুলাই ২০২১

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com