ব্রেকিং >>
ব্রেকিং >>

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের সম্পদ পুনর্মূল্যায়ন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১ | 614 বার পঠিত | প্রিন্ট

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের সম্পদ পুনর্মূল্যায়ন
Responsive Ad Banner

সম্পদ পুনর্মূল্যায়ন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। সোমবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় সম্পদ পুনর্মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির সম্পদের মূল্য বেড়েছে প্রায় ১১ শতাংশ। বুক ভ্যালু অনুযায়ী কোম্পানিটির সম্পদের মূল্য ৬৪৮ কোটি ৪৪ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পর এই সম্পদের মূল্য দাঁড়িয়েছে, ৭২১ কোটি ৩ লাখ টাকা। পুনর্মূল্যায়নজনিত উদ্বৃত্ত হচ্ছে- ৭২ কোটি ৫৯ লাখ টাকা।

Responsive Ad Banner

বুকভ্যালুতে কোম্পানিটির জমির মূল্য ৪৭ কোটি ৯১ লাখ টাকা। পুনর্মূল্যায়নে এর মূল্য দাঁড়িয়েছে ১১০ কোটি ৬ লাখ টাকা। মূল প্ল্যান্ট ও মেশিনারিজের বুকভ্যালু ৫৬ কোটি ৩৬ লাখ টাকা। পুনর্মূল্যায়নে এর মূল্য হয়েছে ৫৬ কোটি ৭০ লাখ টাকা।

এভাবে বিল্ডিং ও অন্যান্য কাঠামোর মূল্য ৩৩ কোটি ৫২ লাখ টাকা থেকে বেড়ে ২০ লাখ ৭৯ হাজার টাকা হয়েছে। তবে পুনমূল্যায়নে (অবচয়জনিত কারণে) অফিস ইক্যুইপমেন্ট, আসবাবপত্র ও যানবাহনের মূল্য ৪ কোটি ৩৩ লাখ টাকা থেকে কমে ৩ কোটি ১৫ লাখ টাকা হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৫৪ এএম | মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com