সাপ্তাহিক লেনদেরে শীর্ষে বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ | 241 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেরে শীর্ষে বেক্সিমকো
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ ডিসেম্বর) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৯৯৬টি শেয়ার হাতবদল করেছে যার বাজারমূল্য ৪৪০ কোটি ৫১ লাখ ২৮ হাজার টাকা।

Responsive Ad Banner

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ১০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৯ কোটি ৬৫ লাখ টাকা।

ফরচুন সুজ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ১৭ লাখ ৭ হাজার ৫৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৪ কোটি ৮০ লাখ ১৬ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, জেনেক্স ইনফোসিস, এশিয়া ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:২১ পিএম | শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com