বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪ | 255 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৮-২২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে গ্রামীণ ফোন।

Responsive Ad Banner

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৮৮ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৯.২৪ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫৭ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৪৬ টাকা ২০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২২০ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৭.০৫ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪৪ কোটি ১ লাখ ৯০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৫৩২ টাকা।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪১ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৫৩ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৮ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৩০ টাকা ৩০ পয়সা।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউসিবির ১০৫ কোটি ২৮ লাখ টাকা, সিটি ব্যাংকের ৯৮ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা, বিএটিবিসির ৯৩ কোটি ৯০ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৮১ কোটি ৭৫ লাখ টাকা, জেএমআই হসপিটালের ৬৪ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা, রবি আজিয়েটার ৬০ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা এবং ইসলামী ব্যাংকের ৪৯ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com