বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩ | 368 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৬-৩০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।

Responsive Ad Banner

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৬২ লাখ ৩২ হাজার ৬৮টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ৮৭ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৫৯ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ১১৯টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ৮২ কোটি ৭৪ লাখ টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৩৪ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ৩৯১টি শেয়ার লেনদেন হয়েছে।

যার বাজার মূল্য ৬৯ কোটি ০৩ লাখ ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৭ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের ৬৬ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকার, সী পার্ল রিসোর্টের ৬৬ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা, প্যাসেফিক ডেনিমসের ৬৪ কোটি ৪০ লাখ টাকার, ফু-ওয়াং সিরামিকের ৬৩ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকার, এমারেন্ড ওয়েলের ৫৩ কোটি ৩০ লাখ টাকার, জেমিনি সী ফুডের ৪৭ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকার এবং বিডি থাই অ্যালুমিনিয়ামের ৩৭৮ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com