শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ | 282 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২২-২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। এর ফলে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান দখল করেছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৩৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২০ কোটি ২০ লাখ ৯১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.২২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯৯ লাখ ২৯ হাজার ৪৩টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৯ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা।

Responsive Ad Banner

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮৬ লাখ ৮ হাজার ৪৭৪টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৮ কোটি ২৯ লাখ ১৮ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ১১৩ কোটি ১৬ লাখ ১৪ হাজার টাকার, সী-পার্ল হোটেলের ৯৩ কোটি ১১ লাখ ৩৭ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৮৯ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের৮৭ কোটি ৫১ লাখ ৩৭ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৭৬ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার টাকার, ইউনিক হোটেলের ৭৩ কোটি ৯০ লাখ ৩৯ হাজার টাকার এবং ওরিয়ন ফার্মার ৬৭ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com