নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | 44 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো সংস্থাটির কার্যালয়ে এসেছেন মাসুদ খান।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৩টা ২৪ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান এবং আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
এর আগে একই দিন বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খানকে।
একইসঙ্গে কমিশনের নতুন তিন সদস্য (কমিশনার) হিসেবে নিয়োগ পেয়েছেন নারী আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাফিজ-আল-তারিক।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের নিয়োগ চূড়ান্ত করেছে। চেয়ারম্যান ও কমিশনাররা প্রত্যেকে চার বছরের মেয়াদের জন্য নিয়োগ পেয়েছেন।
নতুন চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
Posted ৫:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.