ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক লুজারের শীর্ষে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ মার্চ ২০২২ | 308 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লুজারের শীর্ষে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (৬-১০ মার্চ’২২) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর কমার বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড। বিদায়ী সপ্তাহে ডিএসইতে ফান্ডটির ইউনিট দর কমেছে ১৫.৪৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে ফান্ডটির ৩১ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ফান্ডটির প্রতিদিন গড় লেনদেন হয় ৬ লাখ ৩৬ হাজার ২০০ টাকার।

Responsive Ad Banner

গেইনার তালিকার দ্বিতীয় স্থানে ছিল আরামিট সিমেন্ট লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ১২.৫৬ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির টাকার অংকে লেনদেন হয়েছে ৮ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার টাকা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে এক কোটি ৭৩ লাখ ৭১ হাজার ২০০ টাকার।

ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি ফাইন্যান্সের ১০.৪৭ শতাংশ, আইডিএলসির ৭.৮০ শতাংশ,সুরিদ ইন্ডাস্ট্রিজের ৭.৫৮ শতাংশ, শ্যামপুর সুগারের ৬.৭৪ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৬.৭২ শতাংশ, লিন্ডে বিডির ৫.৭২ শতাংশ, রেকিট বেনকিজারের ৫.৫৪ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের ৫.৪৫ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:০১ এএম | শুক্রবার, ১১ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com