ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক লুজারের শীর্ষে ওয়ান ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ | 334 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লুজারের শীর্ষে ওয়ান ব্যাংক
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৫ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকায় অবস্থান করছে ওয়ান ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওয়ান ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩.৯০ টাকা বা ২১.৩১ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওয়ান ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আনলিমা ইয়ার্নের ৯.৯৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ৯.৯২ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৯.৮০ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৯.২৩ শতাংশ, এসকে ট্রিমসের ৮.৯৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৮.৯০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৮.৮৯ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৮.০২ শতাংশ এবং ইনটেকের শেয়ার দর ৭.৯১ শতাংশ কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:২৪ পিএম | শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com