শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২ | 259 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স
Responsive Ad Banner

গত সপ্তাহে (৩০ জানুয়ারি ০৩ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪০.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৫.৩০ টাকা বা ৫০.৭৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুডের ৫৯.৫৯ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৩৭.২৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ২৩.৭৩ শতাংশ, ন্যাশনাল পলিমারের ২২.৬৫ শতাংশ, একমি পেস্টিসাইডসের ১৭.৫৩ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ১৫.৭০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১২.৯৩ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২.৮৯ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১২.২৪ শতাংশ বেড়েছে।
শেয়ারবাজার২৪/এসএ/খান

 

Facebook Comments Box

Posted ৬:২৭ অপরাহ্ণ | শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com