বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ | 220 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (৬-১০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে দেশবন্ধু পলিমারের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষ স্থানে স্থান নিয়েছে।

Responsive Ad Banner

সপ্তাহের শুরুতে দেশবন্ধু পলিমারের উদ্বোধনী দর ছিল ৩২ টাকা ২০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৫ টাকা ৬০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৬ টাকা ৬০ পয়সা বা ২০.৫০ শতাংশ।

দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১৫.১৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ১৩.৪৩ শতাংশ, খান ব্রাদার্সের ১১.০৮ শতাংশ, প্রাইম লাইফ ইন্সুরেন্সের ১০.৯৮ শতাংশ, মেঘনা ইন্সুরেন্সের ১০.৬০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১০.৪৮ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ১০.৪৫ শতাংশ, এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্সের ১০.২৪ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের ১০.১৬ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com