বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ মে ২০২৩ | 190 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৭- ১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সী পার্ল রিসোর্টের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

Responsive Ad Banner

সপ্তাহের শুরুতে সী পার্ল রিসোর্টের উদ্বোধনী দর ছিল ২৫০ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২১১ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩৯টাকা ৩০ পয়সা বা ১৫.৬৮ শতাংশ।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংকের ১১.১৮ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৯.৮২ শতাংশ, নাভানা ফার্মার ৭.১৩ শতাংশ, মেঘনা লাইফের ৭১.২ শতাংশ, মেঘনা পেটের ৭.১২ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৬.৪৮ শতাংশ, ইউনিক হোটেলের ৬.৩৭ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ৫.৯০ শতাংশ এবং প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৫.৬০ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ১২ মে ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com