বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে ছিল যে ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ | 300 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে ছিল যে ১০ কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৬-২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্সের। যে কারণে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ১৯ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে২৮ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৮ টাকা ৮০ পয়সা বা ৪৫.৬০ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ১৭.৮৬ শতাংশ,কোহিনূর কেমিক্যালের ১৩.৭৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০.৭১ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ৯.০৬ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮.৭০ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ৮.১০ শতাংশ, বেঙ্গল উইন্ডসরের ৭.৫০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭.৪১ শতাংশ এবং বিজিআইসির ৫.৭৬ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com