বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ জুন ২০২৪ | 245 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০২-০৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, বিচ হ্যাচারি, ওয়ালটন হাইটেক, বিএটিবিসি, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইস্ক্রিম এবং বিএসআরএম লিমিটেড।

Responsive Ad Banner

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ১৭৪ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ৬৬ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে ব্যাংকটি সর্বশেষ দর ছিল ১৮৪ টাকা ৩০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ স্কয়ার ফার্মার ৪৩ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২০৩ টাকা ৪০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ১৬ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৭৫ টাকা ৩০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- ওয়ালটন হাইটেকের ১০ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা, বিএটিবিসির ৭ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৭ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৭৮ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৬৬ লাখ টাকা, লাভেলো আইস্ক্রিমের ৫ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা এবং বিএসআরএম লিমিটেডের ৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ জুন ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com