ব্রেকিং >>
ব্রেকিং >>

শোকজের কবলে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ অগাস্ট ২০২১ | 636 বার পঠিত | প্রিন্ট

শোকজের কবলে ২ কোম্পানি
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- মেট্রো স্পিনিং মিলস ও আনলিমা ইয়ার্ন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি এ ২ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানি দুটিকে তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর প্রেক্ষিতে ওই দুই কোম্পানি দুইটি জানিয়েছে যে, অস্বাভাবিক হারে দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিগুলোর দর অস্বাভাবিক হারে বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৫ জুলাই মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর ছিল ১৭ টাকা ২০ পয়সা, ২২ আগস্ট যার পরিমাণ দাঁড়িয়েছে ৩০ টাকায়। একই সময়ে আনলিমা ইয়ার্নের ৩৮ টাকা ১০ পয়সা থেকে ৪৯ টাকা ৪০ পয়সা বেড়েছে। কোম্পানিগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:৪৪ পিএম | রবিবার, ২২ অগাস্ট ২০২১

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com