ব্রেকিং >>
ব্রেকিং >>

শোকজের কবলে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১ | 379 বার পঠিত | প্রিন্ট

শোকজের কবলে ২ কোম্পানি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানিকে শোকজ করেছে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই ও সিএসই) জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোনিগুলো হলো- মিথুন নিটিং এবং মেট্রো স্পিনিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, এ দুই কোম্পানি শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানি ২টিকে সম্প্রতি তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই ও সিএসই। এর প্রেক্ষিতে গত ২৩ আগস্ট কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়, মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে কোম্পানিগুলোর শেয়ার দর।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেকা যায়, মিথুন নিটিংয়ের শেয়ার দর গত ২৯ জুলাই ছিল ১৩ টাকায়। আর ২৩ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৯.৯০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৬.৯০ টাকা বা ৫৩ শতাংশ বেড়েছে।

মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর গত ২৯ জুলাই ছিল ১৯.১০ টাকায়। আর ২৩ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩০.২০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১১.১০ টাকা বা ৫৮ শতাংশ বেড়েছে।

এ দর বৃদ্ধি ডিএসই ও সিএসই’র কাছে অস্বাভাবিক মনে হওয়ায় তদন্ত নোটিশ পাঠানো হয় কোম্পানিগুলোকে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৩২ পিএম | মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com