শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শোকজের কবলে সিকদার ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | 294 বার পঠিত | প্রিন্ট

শোকজের কবলে সিকদার ইন্স্যুরেন্স
Responsive Ad Banner

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিগুলোর কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে ডিএসই।

Responsive Ad Banner

ডিএসইর চিঠির জবাবে কোম্পানিিিটর পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ২৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস রোববার (০৪ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ২ পয়সায় উন্নীত হয়। অর্থাৎ মাত্র ৮ কার্যদিবসে শেয়ারটির দর ১০ টাকা ২ পয়সা বেড়েছে।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com