শোকজের কবলে দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ | 413 বার পঠিত | প্রিন্ট

শোকজের কবলে দুই কোম্পানি
Responsive Ad Banner

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে দুই কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- আনলিমায়ার্ন ডাইং ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিগুলোর কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে ডিএসই।

Responsive Ad Banner

ডিএসইর চিঠির জবাবে কোম্পানি ২টির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ১২ নভেম্বর আনলিমায়ার্ন ডাইং শেয়ার দর ছিল ৩১ টাকা ৮০ পয়সায়। যা ১৪ ডিসেম্বর বেড়ে দাঁড়িয়েছে ৪২ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ টাকা ৭০ পয়সা বা ৩৩.৬৪ শতাংশ।

অপরদিকে, গত ১৬ নভেম্বর খান ব্রাদার্সের শেয়ারদর ছিল ৬৮ টাকা ৬০ পয়সায়। যা ১৪ ডিসেম্বর বেড়ে দাঁড়েয়েছে ৯৫ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৬ টাকা ৯০ পয়সা বা ৩৯.২১ শতাংশ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:১২ পিএম | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com