বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজারে চাঙ্গাভাব: তিন মাসের সর্বোচ্চ উচ্চতায় ডিএসই সূচক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ জুলাই ২০২৫ | 298 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে চাঙ্গাভাব: তিন মাসের সর্বোচ্চ উচ্চতায় ডিএসই সূচক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: তিন কার্যদিবসের মুনাফা তুলে নেওয়ার ধাক্কা কাটিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। বুধবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৬৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৬.৮৯ পয়েন্টে পৌঁছেছে, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান। এর আগে চলতি বছরের ১৬ এপ্রিল সূচক ছিল ৫ হাজার ১০৫.৬৮ পয়েন্টে।

সাথে সাথে লেনদেনেও এসেছে বড় উত্থান। ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকার, যা গত সাড়ে ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর, তখন লেনদেন হয়েছিল ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, সূচকের উত্থান দিয়েই বুধবার লেনদেন শুরু হয়। দিনজুড়ে স্বাভাবিক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হলেও শেষ পর্যন্ত বাজারে ইতিবাচক গতি বজায় ছিল।

ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১২.০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৯.৮৪ পয়েন্ট, বর্তমানে অবস্থান করছে ১ হাজার ৯২০.৭৬ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়, এর মধ্যে ২৬৭টির দাম বেড়েছে, ৭৯টির দাম কমেছে এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে।

আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৮৮ কোটি ৬৯ লাখ টাকা। মঙ্গলবার (১৫ জুলাই) লেনদেন ছিল ৬৫৩ কোটি ৬৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধারা অব্যাহত ছিল। আজ সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৮৩ লাখ টাকার, যা আগের দিনের ৪ কোটি ৭১ লাখ টাকার তুলনায় অনেক বেশি।

সিএসইতে আজ লেনদেনে অংশ নেয় ২১৮টি কোম্পানি, যার মধ্যে ১৩৯টির দর বেড়েছে, ৪৪টির কমেছে এবং ৩৫টির কোনো পরিবর্তন হয়নি।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৭.৩৯ পয়েন্টে, যেখানে আগেরদিন সূচক কমেছিল ৫.৮৯ পয়েন্ট।

Facebook Comments Box

Posted ৮:১৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com