ব্রেকিং >>
ব্রেকিং >>

লেনদেনে ফিরছে ইনডেক্স এগ্রো

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ অক্টোবর ২০২১ | 373 বার পঠিত | প্রিন্ট

লেনদেনে ফিরছে ইনডেক্স এগ্রো
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ০১ নভেম্বর শেয়ার লেনদেনে ফিরছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনডেক্স এগ্রো। রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ২৭ ও ২৮ অক্টোবর স্পট ও ব্লক মার্কেটে লেনদেন করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাবেন ২ টাকা ৫০ পয়সা।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৯ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এ কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্তা অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৩ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬ টাকা ৭৮ পয়সা।

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনা ১৬ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১১ টাকা ৮৯ পয়সা।

৩০ জুন ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৮ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৫১ টাকা ৮১ পয়সা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৪২ পিএম | রবিবার, ৩১ অক্টোবর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com