কর নীতির পরিবর্তনের সুফলেও মুনাফায় আরএকে সিরামিক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট

 কর নীতির পরিবর্তনের সুফলেও মুনাফায় আরএকে সিরামিক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিক (বাংলাদেশ) লিমিটেড ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি আগের বছরের একই সময়ের লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে। একই সঙ্গে ছয় মাসের হিসাবেও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ইতিবাচক হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৪৩ পয়সা লোকসান হয়েছিল।

Responsive Ad Banner

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৫ পয়সা, যেখানে ২০২৫ সালের একই সময়ে শেয়ারপ্রতি ৪৯ পয়সা লোকসান হয়েছিল।

এদিকে, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (কনসোলিডেটেড এনওসিএফপিএস) হয়েছে ১২ পয়সা, যা আগের বছরের একই সময়ের ১৬ পয়সা কমেছে।

গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (কনসোলিডেটেড এনএভি) দাঁড়িয়েছে ১৫.০৮ টাকা। এক বছর আগে, অর্থাৎ ৩০ জুন ২০২৫ তারিখে যা ছিল ১৫.৭৩ টাকা।

কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য সময়ে বিক্রি ২০.৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩১০ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকা থেকে ৩৭৪ কোটি ১৫ লাখ টাকায় উন্নীত হয়েছে। মূলত বিক্রির পরিমাণ বৃদ্ধি এবং উন্নত গ্যাসচাপের কারণে উৎপাদন বাড়ায় এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

এছাড়া অবচয় (ডিপ্রিসিয়েশন) ব্যয় কমে যাওয়ায় বিক্রয়কৃত পণ্যের ব্যয় হ্রাস পেয়েছে, যার ফলে মোট মুনাফার হার (গ্রস প্রফিট মার্জিন) ১৪.৯৭ শতাংশ থেকে বেড়ে ১৯.২৪ শতাংশে পৌঁছেছে।

অন্যদিকে, আয়কর সংক্রান্ত বিধিমালায় পরিবর্তনের কারণে কর-পরবর্তী নিট ফলাফলেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ফলে আগের বছরের ২১ কোটি ৩ লাখ ৮৯ হাজার টাকা লোকসানের পরিবর্তে চলতি সময়ে কোম্পানিটি ২ কোটি ২৮ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। এরই প্রভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪৯ পয়সা লোকসান থেকে বেড়ে ৫ পয়সা মুনাফায় পরিণত হয়েছে।

তবে পরিচালন নগদ প্রবাহ কমার বিষয়ে কোম্পানিটি জানিয়েছে, উৎপাদন বৃদ্ধির চাহিদা পূরণে কাঁচামাল ও অন্যান্য উপকরণ বেশি পরিমাণে ক্রয় এবং সরবরাহকারীদের বকেয়া পাওনা পরিশোধের কারণে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে এনওসিএফপিএস আগের বছরের ১৬ পয়সা থেকে কমে ১২ পয়সায় নেমে এসেছে।

Facebook Comments Box

Posted ১১:০২ এএম | সোমবার, ২৭ জুলাই ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com