দ্বিতীয় প্রান্তিকে পিপলস ইন্স্যুরেন্সের আয় ও নগদ প্রবাহে উন্নতি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে পিপলস ইন্স্যুরেন্সের আয় ও নগদ প্রবাহে উন্নতি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৬ পয়সা।

Responsive Ad Banner

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক বা জানুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ৪৯ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৬৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৬ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৮৮ পয়সা।

Facebook Comments Box

Posted ৭:৩৬ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com