ব্রেকিং >>
ব্রেকিং >>

লুজার তালিকার শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ | 233 বার পঠিত | প্রিন্ট

লুজার তালিকার শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স
Responsive Ad Banner

আজ ২২ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের বা লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ৫৪ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৫০ টাকা ৪০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৭.৩৫ শতাংশ কমেছে।

Responsive Ad Banner

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ল্যাম্পসের ২.৯১ শতাংশ, এ্যাপেক্স ফুটওয়্যারের ২.৬০ শতাংশ, মুন্নু সিরামিকসের ২.২৩ শতাংশ, আইটি কনসালটান্টসের ১.১৭ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১.১৬ শতাংশ, হাক্কানী পাল্পের ১ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১ শতাংশ, সাফকো স্পিনিংসের ১ শতাংশ এবং আরামিট লিমিটেডের ০.৯৯ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:৫১ পিএম | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com