নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | 37 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিক এবং জানুয়ারি-জুন সময়ের প্রথম ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৩ পয়সা। ফলে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
তবে ২০২৬ সালের জানুয়ারি-জুন, অর্থাৎ প্রথম দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৩ পয়সা। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে ইপিএসে কিছুটা কমেছে।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ২ টাকা ৫৯ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ইতিবাচক ২ টাকা ৩ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৮ পয়সা।
কোম্পানির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
Posted ৭:২৪ পিএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.