বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম প্রান্তিকে বড় লোকসানে রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ মে ২০২৬ | 39 বার পঠিত | প্রিন্ট

প্রথম প্রান্তিকে বড় লোকসানে রূপালী ব্যাংক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে লোকসানে পরিণত হয়েছে।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (কনসোলিডেটেড বেসিক ইপিএস) হয়েছে ৮ টাকা ১২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১৩ পয়সা।

Responsive Ad Banner

অন্যদিকে, আলোচ্য সময়ে সমন্বিত পরিচালন নগদ প্রবাহ বা এনওসিএফপিএস হয়েছে ১৫ টাকা ৮৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৬২ পয়সা।

২০২৬ সালের ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ৫ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ৩৫ টাকা ২ পয়সা।

শেয়ার মানি ডিপোজিট বিবেচনায় ডাইলিউটেড সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা লোকসান, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৬ পয়সা আয়। একই সময়ে ডাইলিউটেড সমন্বিত এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৬ টাকা ৬১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭৭ পয়সা।

এছাড়া, শেয়ার মানি ডিপোজিট বিবেচনায় ডাইলিউটেড সমন্বিত এনএভি প্রতি শেয়ার ২০২৬ সালের ৩১ মার্চ শেষে দাঁড়িয়েছে ১১ টাকা ৩০ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ১৪ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, মোট পরিচালন আয় কমে যাওয়ায় চলতি প্রান্তিকে ইপিএস কমেছে। তবে আমানত বৃদ্ধি পাওয়ায় পরিচালন নগদ প্রবাহ বেড়েছে।

Facebook Comments Box

Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com