রাইট শেয়ার আবেদন নাকচ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২ | 1144 বার পঠিত | প্রিন্ট

রাইট শেয়ার আবেদন নাকচ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাইট শেয়ার ইস্যুর আবেদন নাকচ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত বছরের ১৯ সেপ্টেম্বর কোম্পনিটি জানিয়েছিল রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াবে। বর্তমানে কোম্পানিটি নমিনেশন এবং রিনমিউরেশন কমিটি (এনআরসি) গঠনে ব্যর্থ হয়েছে।

Responsive Ad Banner

এছাড়া, কোম্পানিটি ২০২১ সালে সমাপ্ত হিসাব বছরে স্টক ডিভিডেন্ড দেওয়ায় শেয়ার বেড়ে গেছে এবং কোম্পানিটির বর্তমান শেয়ার দর ফেসভ্যালুর কাছাকাছি। এরফলে কোম্পানিটিকে রাইট শেয়ার ইস্যুর অনুমতি দেয়নি বিএসইসি।

ব্যাংকটি ১:২ হারে অর্থাৎ ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রতিটি সাধারণ শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করেছিল ১০ টাকায়।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:১৪ পিএম | বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

sharebazar24 |

আরও
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com