নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ | 252 বার পঠিত | প্রিন্ট
দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ টাকা ৫২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৭ টাকা ১১ পয়সা।
অর্থবছরের দুইপ্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে এপ্রিল’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০১ টাকা ৩১ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৭৯ টাকা ২৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪১ টাকা ৯৪ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ১:২৮ এএম | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.