শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা পেট্রোলিয়ামের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | 180 বার পঠিত | প্রিন্ট

মেঘনা পেট্রোলিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে।

রোববার (০৯ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ৩৯ পয়সা, যা আগের অর্থবছরের ৫০ টাকা ১১ পয়সা থেকে প্রায় ২২ শতাংশ বেশি।

তবে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) এ সময়ে দাঁড়িয়েছে মাইনাস ১০৯ টাকা ৯৭ পয়সা, যা আগের অর্থবছরে ছিল মাইনাস ৪৬ টাকা ১৭ পয়সা। অর্থাৎ, নগদ প্রবাহের ঘাটতি গত বছরের তুলনায় বেড়েছে।

২০২৫ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৮ টাকা ৫১ পয়সা, যা আগের বছরের ২৩৪ টাকা ১২ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি, ২০২৬, দুপুর ১২টায়। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর ২০২৫।

Facebook Comments Box

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com