শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ | 228 বার পঠিত | প্রিন্ট

মেঘনা ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন
Responsive Ad Banner

মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

মঙ্গলবার ( ১ মার্চ) বিএসইসির ৮১৩ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানিটির প্রতিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১,৬০,০০,০০০ টি সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর সাধ্যমে ইস্যু করার প্রস্তাব অনুমোদন প্রদান করেছে।

উলেখ্য , বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আইন পরিপালনের উদ্দেশ্য এই অব্যাহতি প্রদান করা হয়েছে। এই আইপিওর র মাধ্যমে কোম্পানিটি ১৬ কোটি টাকা পুঁজি উত্তোলন করে শেয়ারবাজারে বিনিয়োগ, সরকারি সিকিউরিটিজ ক্রয় স্থায়ী আমানতে বিনিয়োগ এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে বায় করবে।

কোম্পানিটির ৩১ শে মার্চ ২০২১ তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড় এনএভি ১৬.৪১ টাকা (কোম্পানিটি কোন সম্পদ পুনঃমূলায়ন করেনি) ও শেয়ার প্রতি আয় ১.৮৩ টাকা (৩১ শে মার্চ, ২০২১ পর্যন্ত তিন মাস) এবং বিগত ০৫(প) বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় .৫৬ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেক্টস লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টসেন্ট লিমিটেড ও ইউসিবি ইনভেন্টমেন্ট লিমিটেড।

এছাড়াও উল্লেখ্য যে, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার ডিভিডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

আর রেকর্ড ডেটের দিন ফান্ডটির ইউনিট লেনদেন বন্ধ থাকবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com