মাইডাস ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ জুন ২০২২ | 294 বার পঠিত | প্রিন্ট

মাইডাস ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ স্টকসহ মোট ২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্স লিমিটেড। বুধবার (০৮ জুন) ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮১ পয়সা। এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৭৬ পয়সা।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২১ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ জুন।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৫০ পিএম | বুধবার, ০৮ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com