শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৯ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ মার্চ ২০২৪ | 245 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৯ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ১১ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৯ কোম্পানির সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ন্যাশানাল টি কোম্পানি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, লাভেলো আইস্ক্রিম, বিচকন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, কর্নফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রবি আজিয়েটা এবং ইসলামিক ফাইন্যান্স।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫৬ কোটি ৬২ লাখ ৯৯ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৮২.৯২ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া ৯ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল টি শোম্পানির।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ১২ কোটি ৮৭ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ইস্টার্ন ব্যাংকের ১১ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ১১ কোটি ৮৮ লাখ টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির।

ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া অন্য ৬ কোম্পানির মধ্যে- লাভেলো আইস্ক্রিমের ৮ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা, বিকন ফার্মার ৩ কোটি ৬০ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৮৬ লাখ ৪৩ হাজার টাকা, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা, রবি আজিয়েটার ১ কোটি ২৭ লাখ ১ হাজার টাকা এবং ইসলামিক ফাইন্যান্সের ১ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৪৯ কোম্পানির ৬৪ লাখ ৩৪ হাজার ১৪৭টি শেয়ার ৮০বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ৬৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৪০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- লিন্ডে বিডির ৯৫ লাখ ৭৩ হাজার টাকা, পিপলস ইন্স্যুরেন্সের ৯২ লাখ ১৩ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৮৯ লাখ ১১ হাজার টাকা, আনলিমা ইয়ার্নের ৮৭ লাখ ৪০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৮৪ লাখ ৮৪ হাজার টাকা, এমারেল্ড অয়েলের ৬১ লাখ ৩০ হাজার টাকা, ফাইন ফুডসের ৫৯ লাখ ৫ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫৬ লাখ ১০ হাজার টাকা, ফরচুন সুজের ৫৫ লাখ টাকা, এইচআর টেক্সটাইলের ৫১ লাখ ৫৮ হাজার টাকা এবং খান ব্রাদার্সের ৪৯ লাখ ৯২ হাজার টাকার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com