রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৯৫ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ জুলাই ২০২৩ | 139 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৯৫ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৫ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৯৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৯৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ১০৮ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং এ্যামারেল্ড অয়েল। আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৭২ কোটি ৮৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪০ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে ইসলামী ব্যাংকের ৬০ কোটি ৩২ লাখ ৫৮ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৮ কোটি ৮১ লাখ ৮৬ হাজার এবং এ্যামারেল্ড অয়েরের ৩ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৭৩ লাখ ৩১ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের ২ কোটি ৯৫ লাখ ১২ হাজার, সোনালী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৬৫ লাখ ৮০ হাজার, আরডি ফুডের ১ কোটি ৫৯ লাখ ৮০ হাজার, সোনালী পেপারের ১ কোটি ৩৫ লাখ ১ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৩১ লাখ ১২ হাজার এবং গ্রামীণফোনের ১ কোটি ১৫ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:৩৪ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুলাই ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com