শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৯০ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ জুন ২০২৩ | 320 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৯০ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১২ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৯০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৯০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৬৫ কোটি ২৭ লাখ ১৯ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন, আরডি ফুড, ডেল্টা লাইফ ইন্সুরেন্স এবং সি পার্ল হোটেল। আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৩ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে গ্রামীণফোনের ৬ কোটি ১১ লাখ ২৪ হাজার, আরডি ফুডের ৫ কোটি ৯৬ লাখ ৯০ হাজার, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ৯৯ লাখ ১০ হাজার এবং সি পার্ল হোটেলের ৪ কোটি ৯৪ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের ৩ কোটি ৪৯ লাখ ১৩ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার, স্কয়ার ফার্মার ৩ কোটি ১৬ লাখ ৭৪ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩ কোটি ১৪ লাখ ২১ হাজার, ব্রিটিশ বিকন ফার্মার ২ কোটি ৮৪ লাখ ১০ হাজার এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:২১ অপরাহ্ণ | সোমবার, ১২ জুন ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com