শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৮৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ জুলাই ২০২৩ | 148 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৮৩ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১২ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৮৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৯৪ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, রূপালী লাইফ ইন্সুরেন্স, খান ব্রাদার্স এবং জেমিনি সি ফুড লিমিটেড। আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৫৯ কোটি ৪০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬২ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে ইসলামী ব্যাংকের ১৯ কোটি ৫৬ লাখ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১৪ কোটি ৩৩ লাখ ২৭ হাজার, খান ব্রাদার্সের ১৪ কোটি এবং জেমিনি সি ফুডের ১১ কোটি ৫১ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে নাভানা ফার্মার ৪ কোটি ২৬ লাখ ৯৯ হাজার, ব্রাক ব্যাংকের ৩ কোটি ৫০ লাখ ২১ হাজার, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৬২ লাখ ৩৯ হাজার, অ্যাডভেন্ট ফার্মার ১ কোটি ৬২ লাখ এবং সি অ্যান্ড এ টেক্সটাইলের ১ কোটি ৭ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১২ জুলাই ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com