বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৭ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪ | 292 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ২৮ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭ কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- মুন্নু সিরামিকস, বিকন ফার্মা, কর্নফুলী ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, বিচ হ্যাচারি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং স্কয়ার ফার্মা।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকার।

যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৭৮.৪৬ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৭ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে মুন্নু সিরামিকসের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৭ কোটি ৬৯ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ বিকন ফার্মার ৪ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ৩ কোটি ৯২ লাখ ৮২ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে কর্নফুলী ইন্স্যুরেন্সের।

সর্বোচ্চ লেনদেন করা অন্য ৪ কোম্পানির মধ্যে- সালভো কেমিক্যালের ৩ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার টাকা, বিচ হ্যাচারির ২ কোটি ৪৬ লাখ ৪২ হাজার টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা এবং স্কয়ার ফার্মার ১ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৪০ কোম্পানির ৪৫ লাখ ১৬ হতাজার ৯৯৯টি শেয়ার ১১৮বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ৩২ কোটি ৬৩ লাখ ২৬ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটে ৪০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ৯৬ লাখ ৮৪হাজার টাকা, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৫৯ লাখ ১০ হাজার টাকা, সিভিও পেট্রো কেমিক্যালের ৫১ লাখ ৪ হাজার টাকা এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৪০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৩১ অপরাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com