রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৭০ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ মে ২০২৩ | 164 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭০ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১০ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭০ কোম্পানির শেয়ার লেনদেন। এদিন ব্লক মার্কেটে এই ৭০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২৭ কোটি ৫০ লাখ ৫৩ হাজার টাকার। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- সি পার্ল হোটেল, সোনালী পেপার, স্কয়ার ফার্মা এবং গ্রামীণফোন। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৩০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৭ শতাংশ।

Responsive Ad Banner

জানা যায়, এই চার কোম্পানির মধ্যে সি পার্ল হোটেলের ২ কোটি ৮৬ লাখ, সোনালী পেপারের ২ কোটি ৮২ লাখ ৯৩ হাজার, স্কয়ার ফার্মার ২ কোটি ৩৪ লাখ ৯০ হাজার এবং গ্রামীণফোনের ২ কোটি ২৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি ফাইন্যান্সের ২ কোটি ২০ লাখ ৫০ হাজার, কেডিএস এক্সেসরিজের ১ লাখ ৪২ লাখ ১৯ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ২৪ লাখ ৫৮ হাজার, আমরা নেটওয়ার্কসের ১ কোটি ৪ লাখ ৬ হাজার, গ্রীণ ডেল্টা ইন্সুরেন্সের ৯৬ লাখ ৯৬ হাজার এবং ফার কেমিক্যালের ৭২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:২৪ অপরাহ্ণ | বুধবার, ১০ মে ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com