শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৬৫ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ | 277 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৫ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৮ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৬৮ কোটি ১১ লাখ ২২ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- সোনালী পেপার, স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম এবং ইউনিয়ন ইন্সুরেন্স।

Responsive Ad Banner

আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৫৩ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের প্রায় ৬১ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সোনালী পেপারের ১৩ কোটি ১৮ লাখ ৭ হাজার, স্কয়ার ফার্মার ১২ কোটি ৫৮ লাখ ২৯ হাজার, মেঘনা পেট্রোলিয়ামের ১১ কোটি ৫১ লাখ ৮৯ হাজার এবং ইউনিয়ন ইন্সুরেন্সের ৪ কোটি ২৫ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ইন্সুরেন্সের ৩ কোটি ৯৫ লাখ ২৮ হাজার, উত্তরা ব্যাংকের ২ কোটি ২১ লাখ ৭৮ হাজার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ১ কোটি ৯৯ লাখ ৯২ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৬৬ লাখ ৮৭ হাজার, সি অ্যান্ড এ টেক্সটাইলের ১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার এবং এআরবিসি ব্যাংকের ৯৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৭ অপরাহ্ণ | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com