শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৬২ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩ | 225 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬২ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০১ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৬২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২৮ কোটি ৯৮ লাখ ৭৪ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, সোনালী পেপার, আলহাজ টেক্সটাইল এবং মেট্রো স্পিনিং লিমিটেড। আজ এই ১৪ কোটি ৮৩ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫১ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে অ্যামারেল্ড অয়েলের ৯ কোটি ১ লাখ ১৪ হাজার, সোনালী পেপারের ২ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার এবং মেট্রো স্পিনিং লিমিটেডের ১ কোটি ৩৩ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কাশিম ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২৬ লাখ ৫৩ হাজার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৭৭ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮৪ লাখ ৬ হাজার, ম্যারিকোর ৭২ লাখ, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৬৪ লাখ ৯২ হাজার এবং ন্যাশনাল ব্যাংকের ৫৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com