ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ অগাস্ট ২০২৪ | 173 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২১ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪১ কোম্পানির মোট ৫৭ কোটি ৬৬ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৭ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৭টি হলো- সিটি ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এই সাত প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৪৯ কোটি ৪৬ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। এদিন ব্যাংকটির ২৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১১ কোটি ৫৮ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৪ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ১ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৫০ লাখ ৫৯ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ১ কোটি ২৬ লাখ টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ কোটি ১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪০ পিএম | বুধবার, ২১ অগাস্ট ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com