শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৫৪ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩ | 212 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৪ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৪ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২৮ কোটি ২ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- সোনালী আঁশ, এমারেল্ড ওয়েল, সী পার্ল রিসোর্ট এবং একমি পেস্টিসাইডস।

Responsive Ad Banner

আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৩০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৭.৮০ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সোনালী আঁশের ৪ কোটি ৯৮ লাখ ২০ হাজার, এমারেল্ড ওয়েলের ৪ কোটি ৭০ লাখ ৯৭ হাজার, সী পার্ল রিসোর্টের ৩ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার এবং একমি পেস্টিসাইডসের ২ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ১ কোটি ৬৭ লাখ ৮২ হাজার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৩৫ লাখ ৬২ হাজার, লাফার্জহোলসিম বাংলাদেশের ৮২ লাখ ৬৯ হাজার, দেশবন্ধু পলিমারের ৭৬ লাখ ৩৪ হাজার, গ্রামীণফোনের ৭৪ লাখ ৫৬ হাজর এবং ব্রাক ব্যাংকের ৭৪ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:১৪ অপরাহ্ণ | সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com