শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৫৪ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ মার্চ ২০২৩ | 262 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৪ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০১ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৪ কোম্পানির মোট ৫৯ কোটি ৯৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালী লাইফ ইন্সুরেন্স,মেঘনা লাইফ ইন্সুরেন্স, সি পার্ল হোটেল, আলহাজ টেক্সটাইল এবং মেট্রো স্পিনিং। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬২ শতাংশ।

Responsive Ad Banner

জানা যায়, এই পাঁচ কোম্পানির মধ্যে- আজ রূপালী লাইফ ইন্সুরেন্সের ৯ কোটি ১৮ লাখ ৬৫ হাজার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৮ কোটি ৩৮ লাখ ৩০ হাজার, সি পার্ল হোটেলের ৭ কোটি ৯০ লাখ ৮ হাজার, আলহাজ টেক্সটাইলের ৭ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার এবং মেট্রো স্পিনিংয়ের ৪ কোটি ২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো গ্রীন শুকুকের ৩ কোটি ৬৯ লাখ ৭৩ হাজার, স্কয়ার ফার্মার ২ কোটি ৭ লাখ ৯৬ হাজার,বাংলাদেশ শিপিং করপোরেশনের ১ কোটি ৮৫ হাজার ৬৭ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ৭৮ লাখ ৯২ হাজার এবং এডিএন টেলিকমের ১ কোটি ৪৮ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com