বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৪ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪ | 226 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৫ কোটি ৮৭ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সেন্ট্রাল ইন্সুরেন্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৭৮ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সেন্ট্রাল ইন্সুরেন্সের ১০ কোটি ৭১ লাখ ৫৫ হাজার টাকা, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ৭৪ লাখ ১১ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৪ কোটি ৪৬ লাখ ১৭ হাজার টাকা এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ৩ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ২ কোটি ৫৬ লাখ ৪৮ হাজার টাকা, নাভানা ফার্মার ১ কোটি ০৪ লাখ ২২ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৩৪ হাজার টাকা, বাংলাদেশ স্টিলের ৯০ লাখ টাকা, বেক্সিমকোর ৭৮ লাখ ১৬ হাজার টাকা এবং বেস্ট হোল্ডিংস লিমিটেডের ৭৭ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com