ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ মে ২০২৪ | 195 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২১ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির মোট ৭০ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৪টি হলো- এসিআই লিমিটেড, ইউনিলিভার কনজ্যুমার, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফেডারেল ইন্সুরেন্স এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬০ কোটি ৩৩ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এসিআই লিমিটেডের। এদিন কোম্পানিটির ২৪ কোটি ১ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ইউনিলিভার কনজ্যুমারের ২৩ কোটি ৯৮ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। কোম্পানিটির ৭ কোটি ৯০ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য দুইটি কোম্পানির মধ্যে- ফেডারেল ইন্সুরেন্সের ৩ কোটি ৭ লাখ ১৫ হাজার টাকা এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ১ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৭ পিএম | মঙ্গলবার, ২১ মে ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com