রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ | 338 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৬ জুন’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪০ কোম্পানির মোট ৩৪ কোটি ২৫ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ১০ প্রতিষ্ঠানের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান ১০টি হলো- লাভেলো আইস্ক্রিম, ব্র্যাক ব্যাংক, ফাইন ফুডস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স ওয়ান, ডিবিএইচ ফাইন্যান্স, উত্তরা ব্যাংক এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। আজ এই ১০ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৮৫ লাখ ৪ হাজার টাকার।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। এদিন কোম্পানিটির ১১ কোটি ৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্র্যাক ব্যাংকের ৯ কোটি ৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ৮৭ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৬ লাখ ৩ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২ লাখ ৬০ হাজার টাকা, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৯৪ লাখ ৪৮ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৯২ লাখ ৯৬ হাজার টাকা, ডিবিএইচ ফাইন্যান্সের ৮৪ লাখ ৭৫ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ৮৩ লাখ ৪৬ হাজার টাকা এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৬০ লাখ ৫৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com