ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ অগাস্ট ২০২৪ | 273 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১১ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪০ কোম্পানির মোট ৩২ কোটি ৫৩ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৭ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৭টি হলো- জেএমআই হসপিটাল, প্রগতি লাইফ ইন্সুরেন্স, গ্রামীণফোন, আলিফ ইন্ডাস্ট্রিজ, এসিআই লিমিটেড, এনআরবিসি ব্যাংক এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এই সাত প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৯ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেএমআই হসপিটালের। এদিন কোম্পানিটির ৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ১০ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ৬৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৪৫ লাখ ৬৯ হাজার টাকা, এসিআই লিমিটেডের ২ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা, এনআরবিসি ব্যাংকের ১ কোটি ৭২ লাখ ৯২ হাজার টাকা এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৪৬ পিএম | রবিবার, ১১ অগাস্ট ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com