ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ | 229 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৮ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানির মোট ৩১ কোটি ৮২ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- রেনাটা লিমিটেড, সেন্ট্রাল ইন্সুরেন্স, ন্যাশনাল ব্যাংক, এক্সপ্রেস ইন্সুরেন্স এবং তাওফিকা ফুডস লাভেলো আইসক্রিম পিএলসি। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৯১ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। এদিন কোম্পানিটির ১১ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ সেন্ট্রাল ইন্সুরেন্সের ৬ কোটি ২৬ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্সুরেন্সের ২ কোটি ২৫ লাখ ৮ হাজার টাকা এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৩১ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com