মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | 138 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৪ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির মোট ২৬ কোটি ৫১ লাখ ৮৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- সোস্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, আল আরাফাহ ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্রাক ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড এবং গ্রামীণফোন লিমিটেড। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৫ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির ৭ কোটি ১২ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

ব্যাংক এশিয়ার ৬ কোটি ৮ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৮২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ১ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার টাকা, ব্রাক ব্যাংকের ১ কোটি ৫৩ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২ লাখ ৯ হাজার টাকা, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৯৭ লাখ ১৭ হাজার টাকা এবং গ্রামীণফোন লিমিটেডের ৯৬ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com