ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ | 160 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৩ মার্চ’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৪ কোম্পানির মোট ১৯ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- সিঙ্গার বাংলাদেশ, ট্রাস্ট ব্যাংক, লাভেলো, বীচ হ্যাচারি এবং ফাইন ফুডস । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিঙ্গার বাংলাদেশ। এদিন কোম্পানিটির ৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

ট্রাস্ট ব্যাংক ৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ১৬ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো ।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বীচ হ্যাচারি ২ কোটি ৪১ লাখ এবং ফাইন ফুডস ১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৮:৩৯ পিএম | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com