ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ | 242 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৯ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৯ কোম্পানির মোট ১৫ কোটি ৩ লাখ ৭০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ফাইন ফুডস, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, এক্সপ্রেস ইন্সুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলহাজ টেক্সটাইলস, আইসিবি এমপ্লইজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ান, ওরিয়ন ইনফিউশন এবং সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। এদিন কোম্পানিটির ১ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১ কোটি ৮৩ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্স।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৫৫ লাখ ২১ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলসের ১ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার টাকা, আইসিবি এমপ্লইজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ান’র ১ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৮৭ লাখ ৯৩ হাজার এবং সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৫৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৫২ পিএম | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com